মেহেরপুরে গাঁজাসহ আটক ২

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৫, ১৪:৩৫
মেহেরপুরের গোভীপুরে অভিযান চালিয়ে দশ গ্রাম গাঁজাসহ মোখলেসুর রহমান বিপ্লব (৩৪) ও দিনার (৩৩) কে আটক করেছে পুলিশ। শনিবার ভোরে তাদের আটক করা হয়। 
 
আটক মোখলেসুর শহরের ফুলবাগান পাড়ার আবুল হোসেনের ছেলে ও দিনার বাসস্ট্যান্ড পাড়ার হাবিবুর রহমানের ছেলে। 
 
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর সদর থানার এ এস আই জিয়া, বাবুল মিঞা ও অর্জন দাস যৌথ অভিযান চালিয়ে গাঁজাসহ তাদের আটক করে থানায় নিয়ে আসা হয়।