কাশিয়ানীতে তিনজনকে জরিমানা, বিস্কিট ফ্যাক্টরি সিলগালা

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৫, ১৫:৪৭
 
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার জয়নগর বাজারে অভিযান চালিয়ে তিন ব্যবসায়ীকে সাত হাজার টাকা জরিমানা ও একটি বিস্কিট ফ্যাক্টরি বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান এই দণ্ড দেন।
 
জানা গেছে, জয়নগর বাজারের বিস্কিট ফ্যাক্টরির মালিক মোঃ রেজাউল করিম দীর্ঘদিন ধরে নিষিদ্ধ ক্ষতিকারক সালটু নামক পাউডার দিয়ে পাউরুটি বিস্কুটসহ বিভিন্ন খাদ্যদ্রব্য তৈরি করায় তাকে পাঁচ হাজার টাকা জরিমানা ও ফ্যাক্টরি সিলগালা করে দেয়া হয়েছে। এছাড়া কোমল পানীয় ব্যবসায়ী আমিনুর রহমানের দোকানে অবৈধ নেশা জাতীয় মুছি নামক ক্যান বিক্রির জন্য তাকে পাঁচ হাজার টাকা ও মটরসাইকেল চালক নাসিরের কাগজপত্র না থাকায় তাকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।