বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৫, ১৬:৪১
বাগেরহাটে ব্যাটারি চালিত ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে মো. হানিফ শেখ (৪২) নামে এক ব্যক্তির মুত্যু হয়েছে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহতের বাবা-মা ও ভাইজিসহ চারজন।
 
শনিবার বেলা সাড়ে ১২টার দিকে জেলা সদরের দড়াটানা ব্রিজ সংলগ্ন মেরিন একাডেমির সামনে এ হতাহতের ঘটনা ঘটে।
 
হানিফ শেখ জেলার মোরেলগঞ্জ উপজেলার তেলিগাতী ইউনিয়নের মালমগাছি গ্রামের আব্দুল হাসেম শেখের ছেলে। আহতরা হলেন, নিহতের বাবা আব্দুল হাসেম শেখ (৭০), মা সাদিয়া বেগম (৬৫), ভাইজি লিমা (১৮) প্রতিবেশী মোশারফ শেখের স্ত্রী বকুল বেগম (৩৫)। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় লিমাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
 
নিহতের চাচাতো ভাই আব্দুস ছালাম জানান, হানিফ সকালে খুলনায় তার মা-বাবাকে ডাক্তার দেখিয়ে ব্যাটারি চালিত ইজিবাইকে করে বাড়ি ফিরছিলেন। দড়াটনা ব্রিজ থেকে নামার সময় একটি ট্রলিকে সাইড দিতে গিয়ে ইজিবাইকটি রাস্তার পাশে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা খায়। এতে এ হতাহতের ঘটনা ঘটে।
 
বাগেরহাট মডেল থানর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোজাম্মেল হক তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।