যৌতুক না পেয়ে স্ত্রীকে ভারতে পাচার

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৫, ১৬:৩৯
 
সাতক্ষীরায় দুই লাখ টাকা যৌতুক আদায়ে ব্যর্থ হয়ে এক স্বামী তার স্ত্রীকে ভারতে পাচার করে দিয়েছে। পুলিশ স্বামী আল আমিনকে আটক করলেও তার স্ত্রী জাহেদা খাতুনকে উদ্ধার করতে পারেনি।
 
সাতক্ষীরার মাছখোলা গ্রামের জাহেদা খাতুনের ভাই মো. মফিজউদ্দিন শনিবার জানান, দেড় মাস আগে তালা উপজেলার পাটকেলঘাটার পাঁচপাড়া গ্রামের মিজানুর রহমান গাজির ছেলে আল আমিনের বিয়ে হয়েছিল সঙ্গে তার বোনের বিয়ে হয়েছিল। বিয়ের পর থেকেই আল আমিন, তার পরিবার এবং বোনজামাই  মজিদ গাজি তাদের কাছে দুই লাখ টাকা যৌতুক দাবি করে আসছিল। কিন্তু যৌতুক না দেয়ায় দুই পরিবারের মধ্যে বিবাদ চলছি।
 
তিনি জানান, গত সোমবার জাহেদাকে বাবার বাড়ি রেখে যায় আল আমিন। এর একদিন পর মঙ্গলবার দুপুরে সে সাতক্ষীরায় এসে জাহেদাকে শহরের নারকেলতলায়  টেলিফোন করে ডেকে নেয়।  এরপর সে ও তার দুই বন্ধু জাহেদাকে নিয়ে সাতক্ষীরা সীমান্তের বাগডাঙ্গা গ্রামে চলে যায়। ঐদিন সন্ধ্যায় জাহেদাকে ভারতে পাচার করে লিটন ও তার আরেক অজ্ঞাত পরিচয় বন্ধু ।  খবর পেয়ে মফিজ তার আত্মীয় স্বজন ও বোন জামাই আল আমিনকে ধরে নিয়ে পুলিশে সোপর্দ করেছে ।
 
পুরাতন সাতক্ষীরা  পুলিশ ফাঁড়ির সহকারী পরিদর্শক (এসআই) সেলিম রেজা জানান, আল আমিনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।  সে তার স্ত্রী জাহেদাকে  পাচারের বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। দুই লাখ টাকা যৌতুক না পেয়ে সে তার স্ত্রীকে দুই বন্ধুর হাতে তুলে  দেয়ার কথা স্বীকার করেছে ।
 
এ ঘটনায় জাহেদার ভাই মফিজউদ্দিন বাদী হয়ে শুক্রবার রাতে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা দায়ের করেছেন