বাগেরহাটের রামপাল উপজেলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই পলাতক বনদস্যুকে আটক করেছে পুলিশ। এরা হলেন, উপজেলার কালীকা প্রসাদ গ্রামের নূর মোহাম্মদের ছেলে আলী (৩৫) ও প্রসাদ নগর গ্রামের নূর উদ্দিন হাওলাদারের আলী ওরফে আব্বাস (৩০)। তারা সম্পর্কে ফুফাতো মামতো ভাই।
শনিবার ভোরে উপজেলার প্রসাদ নগর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
রামপাল থানার উপ-পরিদর্শক (এসআই) ইমারত হোসেন জানান, ভোরে কালীকা প্রসাদ গ্রামের নূর মোহাম্মদের বাড়ির কাছ থেকে তাদেরকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে সুন্দরবনে দস্যুতার অভিযোগে ২০০৯ সালের ২৮ জানুয়ারি শরণখোলা থানায় অস্ত্র আইনে মামলা হয়। ওই মামলায় চলতি বছরের ৪ জুন আদালত তাদেরকে যাবজ্জীবন সাজা প্রদান করে। দীর্ঘদিন ধরে তার পলাতক ছিল।
