সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চার শ্রমিক আহত হয়েছেন। জানা যায়, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বড় কুমিরাস্থ শীতল এন্টারপ্রাইজ শিপ ইয়ার্ডে এ ঘটনা ঘটে।
জানা গেছে, কাজ করার সময় এক শ্রমিক সিগারেট খেয়ে অসাবধানতাবশত আগুন নিচে ফেললে আগুনের ফুলকিতে একটি সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। এতে খুলনা জেলার দিঘলীয়া উপজেলার হাশেম শেখের ছেলে নাদিম (২৫), একই উপজেলার আবদুল হাই শেখের ছেলে আলামীন (২৪), হাসেমের ছেলে শাহাজাহান (২৭) ও কুড়িগ্রাম জেলার রুমারী উপজেলার মো. মতিউর রহমানের ছেলে মোকছেদুল (২২) আহত হন। পরে আহত শ্রমিকদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়।
