যুক্তরাষ্ট্রে আগস্ট মাসে বেকারত্বের হার ৫.১ শতাংশে নেমেছে। ২০০৮ সালের পর দেশটিতে বেকরত্বের এ হার সর্বনিম্ন। তবে বিশ্বব্যাপী মন্দা চললেও যুক্তরাষ্ট্রে অর্থনীতির চাকা ধীরে ধীরে সামনের দিকেই এগিয়ে যাচ্ছে।
শুক্রবার শ্রম বিভাগ এ কথা জানিয়ে বলেছে, আগস্টে যুক্তরাষ্ট্রে নতুন করে এক লাখ ৭৩ হাজার লোকের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে।
বিশ্লেষকরা জানান, বিগত কয়েক মাসের তুলনায় আগস্টে বাড়া কর্মসংস্থানের এ পরিমাণ অনেক বেশি। কারণ, দেখা যায় গত তিন মাসে গড়ে নতুন করে দুই লাখ ২১ হাজার লোকের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। এতে বোঝা যাচ্ছে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের অর্থনীতি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে।
খবর বাসসের।
