ভুল চিকিত্সায় মৃত্যুর অভিযোগে রাজধানীর যাত্রাবাড়ীর ধোলাইপাড়ে যমুনা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভাংচুর চালিয়েছে মৃতের স্থানীয় লোকজন ও রোগীর স্বজনেরা।
শুক্রবার দিনগত মধ্যরাতে ভুল চিকিত্সায় মিলি বেগম (২৪) নামে সন্তানপ্রসবা এক রোগীর মৃত্যুর অভিযোগে এ ঘটনা ঘটে।
রোগীর পরিবারের অভিযোগ পেয়ে রাতে হাসপাতালের অভিযুক্ত দুই চিকিত্সক ডা. রওশন আরা পারভীন (৪৯), ডা. মনিরুজ্জামান (৩৭) কে আটক করেছে পুলিশ।
শনিবার মৃতের পরিবারের দায়ের করা একটি মামলায় ওই দুই চিকিত্সককে গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হয়।
