চকবাজারে ইয়াবাসহ আটক ২

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৫, ২২:১৮
 
রাজধানীর চকবাজার থানা এলাকায় শুক্রবার দিনগত রাতে অভিযান চালিয়ে ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
 
এসময় তাদের কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। আটকরা হলেন—মো. জুলহাস হাওলাদার ও মো. মোশারফ হোসেন।
 
ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মুনতাসিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।