চট্টগ্রামে দেড় লাখ পিস ইয়াবাসহ আটক ১

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৫, ১১:৪০

চট্টগ্রামে প্রায় দেড় লাখ পিস ইয়াবাসহ মো. আমীর হোসেন (৩৫) এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব-৭। শনিবার মধ্যরাতে জেলার কর্ণফুলী থানাধীন বদরপুরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-৭ এর অধিনায়ক লেঃ কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ রবিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

আটক আমীর হোসেন সম্প্রতি র‌্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত 'মাদক সম্রাট' জাফরের আপন মামা বলে জানিয়েছেন তিনি।

লেঃ কর্নেল মিফতাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার মধ্যরাতে জেলার কর্ণফুলী থানাধীন বদরপুরা এলাকায় অভিযান চালিয়ে আমীর হোসেনকে আটক করা হয়। এ সময় তার বাড়ির উঠানে মাটির নিচে পুতে রাখা প্রায় দেড় লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবাগুলোর আনুমানিক মূল্য ছয় কোটি টাকা।