দ. কোরিয়ায় নৌকা ডুবে ৮ জনের মৃত্যু

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৫, ১১:২৫
দক্ষিণ কোরিয়ার একটি মাছ ধরার নৌকা ডুবে অন্তত ৮ জন মারা গেছে। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এ দুর্ঘটনা ঘটে। রবিবার কোস্টগার্ড এ কথা জানায়। 
 
ডলফিন নামের ৯ দশমিক ৭৭ টন ওজনের মাছ ধরার নৌযানটি শনিবার রাতে চুজা দ্বীপের কাছে হারিয়ে যায়। রবিবার সকালে একটি দ্বীপের কাছে নৌযানের ভগ্নাংশ পাওয়া গেছে। 
 
কোস্টগার্ড জানিয়েছে, এই ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে জীবিত এবং আট জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নৌযানটিতে কতজন ছিল তা জানা যায়নি। নিখোঁজদের তল্লাশি করতে বেশ কয়েকটি জাহাজ মোতায়েন করা হয়েছে। ডুবুরিরা পানির নিচে তল্লাশি চালাচ্ছে। 
 
এই ঘটনায় জীবিত উদ্ধার হওয়া একজন জানান, শক্তিশালী ঢেউয়ের আঘাতে নৌকাটি ডুবে যায়।
 
- এএফপি