কদমতলীতে ট্রাকের ধাক্কায় স্কুলছাত্র নিহত

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৫, ১৩:১২
 
রাজধানীর কদমতলীতে ট্রাকের ধাক্কায় রবিউল নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। রবিবার সকালে এই দুর্ঘটনা ঘটে। নিহত কদমতলীর রসুলপুর নিবাসী মনিরুল ইসলামের ছেলে।
 
কদমতলী থানার ওসি কাজী ওয়াজেদ আহমেদ বলেন, ঢাকা ম্যাচ কারখানার সামনে দিয়ে রবিউল রাস্তা পার হচ্ছিল। এসময় একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। চিকিত্সাধীন অবস্থায় রবিউল মারা যায়।