শালিখার শতখালী নতুন হাট এলাকায় সড়ক দুর্ঘটনায় রঘু পাটোয়ারী (৬৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। রবিবার সকাল ১০টায় এ ঘটনা ঘটে।
শালিখা থানার ওসি আবু জিহাদ জানান, রবিবার সকাল ১০টার দিকে নতুন হাটে রাস্তা পার হওয়ার সময় একে ট্রাভেলস পরিবহনের চাকার নিচে পড়ে ঘটনাস্থলে রঘু পাটোয়ারী মারা যান। তার বাড়ি বাঘারপাড়া উপজেলার রশিমপুর গ্রামে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
