সিংগাইরে সাপের ছোবলে স্কুলছাত্রের মৃত্যু

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৫, ১৫:০৫
 
মানিকগঞ্জের সিংগাইরে সাপের ছোবলে মুন্না (১২) নামে স্কুল ছাত্র মারা গেছে। রবিবার ভোররাতে এই ঘটনা ঘটে। মুন্না ভুমদক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্র এবং ঐ এলাকার আব্দুল হকের ছেলে।
 
বাড়ির লোকজন জানান, ঘুমন্ত অবস্থায় মুন্নাকে একটি সাপ ছোবল মারে। তাকে প্রথমে ওঝা ও পরবর্তীতে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।