গাংনীর ভবানীপুর গ্রামে বাল্য বিয়ের দায়ে বর ও কনের পিতা-মাতাসহ সাতজনকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। রবিবার বেলা ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আবুল আমিন এ অর্থদণ্ড প্রদান করেন। সেই সাথে বর ও কনে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত উভয়ে উভয়ের পরিবারের জিম্মায় থেকে পড়াশোনা করবে মর্মে মুচলিকা নেয়া হয়।
ভ্রাম্যমান আদালত সুত্রে জানান গেছে, প্রেমর সম্পর্কের জের ধরে গত ৩০ আগস্ট রাতে ভবানীপুর গ্রামের প্রবাসী জিন্নাত আলীর ছেলে অষ্টম শ্রেণির ছাত্র সাকিল (১৪) প্রেমিকা শরিফুল ইসলামের কন্যা ষষ্ঠ শ্রেণির ছাত্রী বিথীর (১৩) ঘরে প্রবেশ করলে প্রতিবেশীরা দু’জনকে আটক করে। পরের দিন সোমবার গ্রাম্য সালিশিতে তাদের বিয়ে সম্পন্ন হয়।
বিষয়টি জানতে পেরে রবিবার বেলা ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালত বর ও কনের পিতা-মাতা, স্বাক্ষী ও ঈমামসহ সাতজনের প্রত্যেককে এক হাজার টাকা করে মোট ৭ হাজার টাকা জরিমানা করে ।
