ভাঙ্গায় পৃথক ঘটনায় ২ জনের মৃত্যু

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৫, ১৫:১৪
ফরিদপুরের ভাঙ্গায় রবিবার সকালে পৃথক দুটি ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করেছে।
 
আজিমনগর ইউনিয়নের কনিকান্দায় সকালে কৃষক হাকিমুদ্দিন তালুকদার (৬৫) পারিবারিক কলহের কারণে বিষপানে মারা গেছেন। তিনি মৃত নাসেউদ্দিন তালুকদারের ছেলে। পরিবারের সদস্য ফকরুদ্দিন হাওলাদার জানায়, নিহতের দুই ছেলে বাহিরে থাকে। সকালে তাদের সঙ্গে মনোমানিল্য হলে বিষপান করে ঘরের ভেতরেই মারা যান তিনি। 
 
অপরদিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের চুমুরদী বাসষ্ট্যান্ডে ভোরে অজ্ঞাত এক মহিলার (৩৫) লাশ উদ্ধার করেছে হাইওয়ে থানা পুলিশ। পুলিশের ধারণা, রাতের কোনো পরিবহনের চাপায় তিনি মারা গেছেন।