কাঠালিয়ায় সাপের কামড়ে শিশুর মৃত্যু

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৫, ১৫:৪৮
ঝালকাঠির কাঠালিয়ায় মো. আব্দুর রহমানের ছেলে মো. শফিকুল ইসলাম শুভর (১১) সাপের কামড়ে মৃত্যু হয়েছে। রবিবার (শনিবার দিবাগত রাত ১টায়) মুন্সিরাবাদ বাজারে এ ঘটনা ঘটে।
 
জানা গেছে, উত্তর তালগাছিয়া নেছারিয়া ফাজিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র মো. শফিকুল ইসলাম শুভ। শনিবার সন্ধ্যায় পড়ার জন্য বই আনতে গেলে ঘরে লুকিয়ে থাকা সাপ তাকে কামড় দেয়। ঘটনার পরপর তাকে বরিশাল শেরেই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার দিবাগত রাত ১টায় তার মৃত্যু হয়। 
 
ঘটনার পরপরই ছোবলকৃত সাপটিকে জীবিত অবস্থায় লোকজন ধরে ফেলে।