পূর্বধলায় যৌন হয়রানীর অভিযোগে যুবকের কারাদণ্ড

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৫, ১৬:১৬
নেত্রকোনার পূর্বধলায় রবিবার এক মাদ্রাসা ছাত্রীকে যৌন হয়রানীর অভিযোগে রুবেল মিয়াকে (২৪)  এক বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। তিনি উপজেলার জারিয়া চাকুয়াপাড়া গ্রামের আব্দুল হাইয়ের ছেলে।
 
জানা গেছে, রুবেল মিয়া বেশ কিছুদিন যাবৎ জারিয়া কওমী মহিলা মাদ্রাসার ছাত্রীদের রাস্তায় উত্তক্ত করে আসছিলেন। রবিবার সকালে এক ছাত্রীকে রাস্তায় শ্লীলতাহানী করেন। এ সময় ছাত্রী চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে রুবেল মিয়াকে আটক করে।
 
খবর পেয়ে পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নিবার্হী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সামছুল হকের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত ঘটনাস্থলে পৌঁছে যৌন হয়রানীর অভিযোগে রুবেল মিয়াকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন।