সাইপ্রাসের দক্ষিণাঞ্চলীয় উপকূলের অদূরে ভূমধ্যসাগর থেকে শতাধিক সিরীয় শরণার্থীকে উদ্ধার করা হয়েছে। রবিবার দেশটির কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে।
দ্বীপ রাষ্ট্রটির যৌথ উদ্ধার সমন্বয়কারী কেন্দ্রের এক সূত্র জানায়, উদ্ধারকৃত ১১৪ সিরীয় নাগরিকের মধ্যে ৫৪ নারী ও শিশু রয়েছে। এরা একটি ছোট মাছ ধরার নৌকায় করে সিরিয়া থেকে পালিয়ে এসেছে। শনিবার রাতে তাদের নৌকাটি সাইপ্রাসের লারনাকা বন্দর থেকে ৪০ ন্যটিক্যাল মাইল দূরে সমুদ্রে সংকটে পড়ে।
খবর বার্তা সংস্থা এএফপির।
