জাহিদ হাসান যখন ‘ডন’!

আপডেট : ২০ নভেম্বর ২০১৮, ১৯:১৩

প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৮টায় মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হচ্ছে ধারাবাহিক নাটক ‘ডন’। মুহাম্মদ মামুন-অর-রশীদ ও মানস পালের রচনায় নাটকটি পরিচালনা করেছেন আহমেদ রোহান রুবেল ও হানিফ খান। উপদেষ্টা পরিচালক হিসেবে আছেন জাহিদ হাসান। অভিনয় করেছেন জাহিদ হাসান, নিপুণ, আলীরাজ, তারিক স্বপন, অবিদ রেহান, আইরিন তানি, হিরা, হাসান ফেরদৌস জুয়েল, সুজাত শিমুল প্রমুখ।