মহিপালে ৬ লেন বিশিষ্ট ফ্লাইওভার হচ্ছে: সেতুমন্ত্রী

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৫, ১৮:২৬
‘বাংলাদেশের ইতিহাসে প্রথম ছয় লেন বিশিষ্ট ফ্লাইওভার ফেনীর মহিপালে নির্মিত হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী সেনাবাহিনীকে এর নির্মাণ কাজের দায়িত্ব দেয়া হয়েছে।’
 
রবিবার বিকেলে ফেনীর মহিপালে ছয় লেন বিশিষ্ট ফ্লাইওভারের স্থান পরিদর্শনের সময় সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি এ কথা জানান। ছয় লেন বিশিষ্ট ৬৬০ মিটার দৈর্ঘ্যের এ ফ্লাইওভার নির্মাণে ১৫৮ কোটি টাকা ব্যয় হবে বলে তিনি জানান।
 
এ সময় সেনাবাহিনীর মেজর জুলফিকার, মেজর ছাদেক, ক্যাপ্টেন আক্তার, ফেনীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জালাল সাইফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ সামছুল আলম সরকার, সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম সহ সরকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।