‘বুড়িয়ে’ গেলে কী হবে? মাঠে নামলে দ্যুতি ছড়াবেনই দিদিয়ের দ্রগবা। গত শনিবার মেজর লিগ সকারে প্রথম ম্যাচ খেলেন তিনি। প্রথম খেলাতেই লিগটির নতুন ক্লাব মন্ট্রিল ইম্পেক্টের হয়ে সমর্থকদের মন্ত্রমুগ্ধ করলেন আইভরি কোস্টের এই তারকা স্ট্রাইকার। হ্যাটট্রিক করে দলকে ৪-৩ গোলের জয় এনে দিয়ে দ্রগবা জানান দিলেন—৩৭ বছরেও তিনি ফুরিয়ে যাননি। খেলার ২৭ মিনিটে দ্রগবা দলকে মন্ট্রিলি ইম্পেক্টকে এগিয়ে নেন। দ্বিতীয়ার্ধে আরো দু’টি নান্দনিক গোল করে হ্যাটট্রিক সম্পন্ন করেন দ্রগবা। খেলা শেষে ক্লাবটির হয়ে নিজের জার্সি প্রদর্শনীটাও সমর্থকদের সঙ্গে উদযাপন করলেন কিংবদন্তীতুল্য এই স্ট্রাইকার। ম্যাচ সেরা পুরস্কার পাওয়া দ্রগবা খেলা শেষে সমর্থকদের বলেন, ‘এখানকার সমর্থকরা দারুণ। খেলা শেষে আমি ম্যান অব দ্যা ম্যাচের যে ট্রফিটা পেয়েছি এটা তাদের জন্যই।’ ইম্পেক্টের অন্তর্বর্তীকালীন কোচ ম্যাউরো বিয়েলো বলেন, ‘দ্রগবা দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছে। সে এমনই এক প্রতিশ্রুতিবদ্ধ খেলোয়াড় যে কি-না সবকিছুই জয় করতে পারে।’—সুপার স্পোর্টস
