শ্রীপুরে চেতনানাশক খাইয়ে টাকা-অলঙ্কার-মোবাইল ফোন চুরি

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৫, ১৮:৪৪
 
 
শ্রীপুর পৌর শহরের আনসার রোড এলাকায় ইউনা বিউটি পার্লারের মালিক কামরুন্নাহারকে (২২) জুসের সাথে চেতনানাশক ওষুধ খাইয়ে অচেতন কমর টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন চুরির করার ঘটনা ঘটেছে। কামরুন্নাহার প্রায় ২৪ ঘণ্টা সংজ্ঞাহীন অবস্থায় শ্রীপুর হাসপাতালে চিকিত্সাধীন আছেন।
 
কামরুন্নাহারের স্বামী রিপন আকন্দ বলেন, ‘বরমী এলাকার বিলকিস ওরফে ছামিয়া নামের এক নারী অমনক আগে থেকে পার্লারে নিয়মিত আসা-যাওয়া করতেন। শনিবার দুপুরে বিলকিস পার্লারের মালিক কামরুন্নাহারকে একটি জুস খাওয়ান। এরপর কামরুন্নাহার সংজ্ঞাহীন হয়ে পড়লে ওই নারী কামরুন্নাহারের গলায় থাকা এক ভরি ওজনের স্বর্ণালংকার, কাছে থাকা টাকা ও মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়। বিকাল ৩টার দিকে পার্লারে গিয়ে স্ত্রীকে অচেতন অবস্থায় উদ্ধার করে শ্রীপুর হাসপাতালে ভর্তি করি।’