দুর্নীতির অভিযোগে সাবেক প্রেসিডেন্টকে কারাগারে প্রেরণ নিয়ে সরকারের প্রতি গণঅসন্তোষের প্রেক্ষাপটে রবিবার গুয়েতেমালার সাধারণ নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে।
স্থানীয় সময় সকাল ৭টায় (গ্রিনিচ মান সময় ১৩টা) ভোট গ্রহণ শুরু হয়। নির্বাচনে ৭৫ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, কংগ্রেস ও ৩৩৮ জন মেয়র নির্বাচিত হবেন। সূত্র: এএফপি
