মধুখালীতে স্কুলছাত্রীকে উত্যক্ত: ৩ বখাটের কারাদণ্ড

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৫, ২২:০১
ফরিদপুরের মধুখালী উপজেলায় অবস্থিত ফরিদপুর চিনিকল উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে উত্যক্তের দায়ে তিন বখাটে কিশোরকে কারাদণ্ড দেয়া হয়েছে।
 
রবিবার ওই ছাত্রীর ভাই কামরান হোসেন দেওয়ান মধুখালী থানায় একটি অভিযোগ দায়ে করলে দুপুরে পুলিশ ওই তিন কিশোরকে আটক করে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাবিবউল্লাহ্ ওই তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করে। এরা হলো, তুহিন (১৬), টিটু মিয়া (১৮) ও মামুন মিয়া (১৮)।
 
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিকালে এদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।