সিলেটে ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষ, আহত ৭

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৫, ১০:০৬
সিলেটে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে সাতজন আহত হয়েছেন। রবিবার রাত ১১টার দিকে নগরীর বালুচর এলাকায় এ ঘটনা ঘটে।
 
পুলিশ জানিয়েছে, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরণ মাহমুদ নিপু ও নগর ছাত্রলীগের নেতা সায়েফ আহমদের অনুসারী নেতাকর্মীদের মধ্যে এ সংঘর্ষ হয়। 
 
আহতদের মধ্যে ছাত্রলীগ কর্মী মুহিন, আরাফাত ও মঈনুলকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে শাহপরান থানার ওসি জামাল উদ্দিন জানান, বালুচর এলাকার আধিপত্য নিয়ে আগে থেকেই নিপু ও সায়েফ সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জের ধরে রাতে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
 
ওসি বলেন, খবর পেয়ে শাহপরান থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।