ঢাকা থেকে ছেড়ে আসা ইউএস বাংলার একটি বিমান সোমবার সকালে সৈয়দপুরে নামতে পারেনি। বিমানটি বিমানবন্দরে সকাল সাড়ে ৭টায় অবতরণের কথা থাকলেও নামতে পারেনি। আকাশের কয়েকবার ঘোরাঘুরির পর ঢাকা ফিরে গেছে।
ইউএস বাংলা সৈয়দপুর অফিস জানায়, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নামতে না পেরে ঢাকা ফিরে গেছে। কিছুক্ষণের মধ্যে বিমানটি ঢাকা ছেড়ে আসবে বলে জানা যায়।
কয়েকদিন আগে এই এয়ারলাইন্সের একটি বিমান অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে অল্পের জন্য যাত্রীরা রক্ষা পায়। তার আগে বিমানের চাকা পাংচারের ঘটনা ঘটে।
