ঢাকা থেকে ছেড়ে আসা ইউএস বাংলার একটি বিমান দুই ঘণ্টা পর অবতরণ করে। সোমবার সকাল সাড়ে ৭টায় বিমানটি বিমানবন্দরে অবতরণের কথা থাকলেও নামতে পারেনি। আকাশের কয়েকবার ঘোরাঘুরির পর ঢাকা ফিরে গেছে। পরে ৯টা ৫০ মিনেটে বিমানটি সৈয়দপুরে অবতরণ করে বলে জানা গেছে।
ইউএস বাংলা সৈয়দপুর অফিস জানায়, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নামতে না পেরে ঢাকা ফিরে গেছে। পরে ৯টা ৫০ মিনিটে বিমানটি অবতরণ করে।
কয়েকদিন আগে এই এয়ারলাইন্সের একটি বিমান অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে অল্পের জন্য যাত্রীরা রক্ষা পায়। তার আগে বিমানের চাকা পাংচারের ঘটনা ঘটে।
