অন্ধ্র প্রদেশে বজ্রপাতে ২০ জনের মৃত্যু

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৫, ১১:৩১
 
ভারতের অন্ধ্র প্রদেশের বিভিন্ন এলাকায় বজ্রপাতে অন্তত ২০ জন মারা গেছেন। স্থানীয় সময় রবিবার রাজ্যজুড়ে ভারি বর্ষণ ও বজ্রপাত হয়।
 
সোমবার এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে,  অন্ধ্র প্রদেশের কৃষ্ণ, গুন্টুর, পূর্ব গোদাবাড়ি, প্রকাশম ও নেলোড় জেলার বিভিন্ন এলাকায় বজ্রপাত হয়। নিহতদের মধ্যে প্রকাশম জেলায় ছয়জন, নেলোড়ে পাঁচজন, কৃষ্ণে চারজন এবং গুন্টুর ও পূর্ব গোদাবাড়িতে দুই জন করে রয়েছেন।
 
রাজ্যের মুখ্যমন্ত্রী চন্ন্দ্রবাবু নাইডু বজ্রপাতে নিহতদের প্রত্যেকের পরিবারকে চার লাখ রুপি করে অনুদান দেয়ার ঘোষণা দিয়েছেন। খবর: এনডিটিভি।