আরাকান আর্মি সন্দেহে গ্রেফতার তিনজনের ৩দিন করে রিমান্ড

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৫, ১২:১১
রাঙ্গামাটির রাজস্থলী থেকে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মির সদস্য সন্দেহে গ্রেফতার তিনজনের ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
 
সোমবার সকালে এই রিমান্ড মঞ্জুর করা হয়।
 
গত ২৮ আগস্ট সন্ধ্যায় উপজেলার তাইতং পাড়ার একটি বাড়ি থেকে মং চ ওয়াং ও চ সুইং অং মারমাকে আটক করে পুলিশ। পরে রাজস্থলী থানায় সন্ত্রাস দমন আইনের মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়। 
 
২৭ আগস্ট তাইতং পাড়ার একই বাড়ি থেকে 'আরাকান আর্মি'র সদস্য অং নং ইয়ংকে আটক করা হয়। তাকে বিদেশি নাগরিক সম্পর্কিত আইনের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
 
  
তাইতংপাড়া কলেজরোডে সুরম্য একটি বাড়ি থেকে দু’টি ঘোড়া, তিনটি মোটরসাইকেল, তিনটি ল্যাপটপ, ডিজিটাল ক্যামেরা, হ্যান্ডিক্যাম, আরাকান আর্মির তিনসেট পোশাকসহ আটক করে যৌথবাহিনী।