গাজীপুরে বিলের পানিতে ডুবে দুই শিশু মারা গেছে। সোমবার সকালে কাপাসিয়ায় এ ঘটনা ঘটে। নিহতরা হলো- মৈশাদামনা এলাকার আছমত আলীর ছেলে তামীম (সাড়ে তিন) ও একই এলাকার মামুন মিয়ার মেয়ে সোহানা (৪)।
নিহত সোহানার চাচা বাদল জানান, সোমবার সকাল ১০টার দিকে অন্য শিশুদের সঙ্গে তামীম ও সোহানা পার্শ্ববর্তী বিলের পাড়ে খেলতে যায়। এক পর্যায়ে শিশু দুটি পানিতে পড়ে তালিয়ে যায়। বাড়ির লোকজন শিশু দুটিকে খুঁজতে গিয়ে বিলের পানিতে ভেসে থাকতে দেখে। তাদের উদ্ধার করে গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
