দোহারে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৫, ১৩:৫৬
ঢাকার দোহারে দশ কেজি গাঁজাসহ মো. রুবেল মিয়া (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব ১১। রবিবার রাতে মালিকান্দা থেকে তাকে আটক করা হয়। আটককৃত রুবেল মিয়া কুমিল্লার বাগিচাগাঁও গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।
 
স্থানীয় ও র‌্যাব সূত্রে জানা যায়, র‌্যাব-১১ মুন্সীগঞ্জ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার সিনিয়র এএসপি মো. মাসুদ আনোয়ারের নেতৃত্বে অভিযান চালিয়ে মাদক বেচাকেনা করার সময় রুবেল মিয়াকে ১০ কেজি গাঁজাসহ আটক করা হয়। পরে দোহার থানায় তাকে হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে দোহার থানায় একটি মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
 
থানার ওসি শেখ সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন , 'রুবেল একজন পেশাদার মাদক ব্যবসায়ী তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।'