বগুড়ার আদমদীঘিতে অভিযান চালিয়ে বিশ পুড়িয়া হেরোইনসহ দুইজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- সান্তাহার হলুদঘরের ইউসুফ খানের স্ত্রী রেজিয়া বেগম (৪৫) ও মতির ছেলে মিলন (২৮)। সোমবার তাদের আটক করে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, আদমদীঘির হলুদঘর এলাকায় মাদক ব্যবসায়ী রেজিয়ার মুদির দোকানে হেরোইন বেচা কেনা হচ্ছে- এমন সংবাদে পুলিশ অভিযান চালিয়ে রেজিয়া ও মিলনকে ২০ পুড়িয়া হেরোইনসহ আটক করে।
এ ঘটনায় টিএসআই মুক্তি মাহমুদ বাদি হয়ে মাদকদ্রব্য আইনে থানায় একটি মামলা দায়ের করেন।
