বেনাপোলে পৃথক অভিযানে দুই মাদক ব্যবসায়ী ও মাদক মামলার পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে পোর্ট থানা পুলিশ। রবিবার সন্ধ্যায় পোর্ট থানার ভবারবেড় ও রেল স্টেশন থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মাদক ব্যবসায়ী ভবারবেড় গ্রামের শাহিনুরের স্ত্রী সায়রা খাতুন (৩৫), আক্কাস আলীর ছেলে আমিনুর রহমান (২৯) ও মাদক মামলার পলাতক আসামি গাতিপাড়া গ্রামের নূর মোহাম্মদের ছেলে ফজলু (৩৩)।
বেনাপোল পোর্ট থানা পুলিশ জানায়, গ্রেফতার হওয়া নারী-পুরুষ এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। মাদক বেচা-কেনা হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ফজলু দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। সম্প্রতি তিনি রেল স্টেশন এলাকায় অবস্থান করেছেন- এমন সংবাদের ভিত্তিতে তাকেও গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।
