গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৫, ১৫:৩১
গাইবান্ধা সদর উপজেলার তুলসীঘাটের ওশনবাগ সড়কের মহনন্দপুর বাজারে রবিবার রাত ৮টার দিকে সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় জমিলা বেগম (৮০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।
 
নিহত জমিলা বেগম গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের বড়মহনন্দপুর গ্রামের মৃত কফিল উদ্দিনের স্ত্রী।
 
রামচন্দ্রপুুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম জানান, রাতে মহনন্দপুর বাজার থেকে বাড়ি ফেরার পথে একটি অটোরিকশা জমিলাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। গাইবান্ধা সদর থানার ওসি এ কে এম মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছার আগেই নিহতের স্বজনরা মৃতদেহ নিয়ে গেছে।