নড়াইলের লোহাগড়া উপজেলার ফয়েজ মোড় থেকে নারী ও শিশু নির্যাতন মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি পারভীন বেগম রূপসীকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ১১টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
লোহাগড়া থানার এএসআই অলিউর রহমান জানান, ঢাকার মিরপুর থানায় ১৯৯৭ সালে নারী ও শিশু নির্যাতন দমন আইনে রূপসীর নামে দুটি মামলা হয়। দুটি মামলাতেই ২০০৩ সালে তার যাবজ্জীবন সাজা হয়। এতদিন ধরে তিনি পলাতক ছিলেন। তিনি লোহাগড়া উপজেলার লাহুড়িয়া কুলুপাড়ার আব্দুল খালেকের মেয়ে।
