পত্নীতলা থানার ওসি প্রত্যাহার

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৫, ২১:০০
একটি মাদক মামলার তিন আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগে নওগাঁর পত্নীতলা থানার বিতর্কিত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রফিককে প্রত্যাহার করা হয়েছে। সোমবার সন্ধ্যায় তাকে প্রত্যাহার করা হয়।
 
জানা গেছে, পত্নীতলা উপজেলায় বিভিন্ন চোরাকারবারীসহ অপরাধীদের সঙ্গে আঁতাত ও মাদক ব্যবসায়ীদের সঙ্গে সম্পৃক্ততা রাখা ও সম্প্রতি তিন মাদক ব্যবসায়ীকে আটক করে মোটা অংকের উৎকোচ গ্রহণ করে দুইজনকে ছেড়ে দেন ওসি আব্দুর রফিক। বিষয়টি জানাজানি হলে জেলা পুলিশ প্রশাসন ঘটনা খতিয়ে দেখে প্রাথমিকভাবে তথ্যের সত্যতা খুঁজে পায়।
 
পুলিশ সুপার মো. মোজাম্মেল হক পিপিএম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।