জামায়াতের যশোর জেলা আমির গ্রেফতার

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৫, ০৯:৫৮
ঝিনাইদহ থেকে জামায়াতের দুই নেতাকে আটক করেছে পুলিশ। গোপন বৈঠক চলাকালে সোমবার রাতে ঝিনাইদহ থেকে তাদের আটক করা হয়েছে।
 
তারা হলেন- জামায়াতের কেন্দ্রীয় শুরা সদস্য ও যশোর জেলা আমির আজিজুর রহমান (৫০) এবং ঝিনাইদহ ১ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মোহাজ্জেল হোসেন (৫২)। আজিজুর রহমানের নামে থানায় নাশকতার মামলা রয়েছে।
 
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, নাশকতা সৃষ্টির জন্য ঝিনাইদহ শহরে গোপন বৈঠক করছিল এ সংবাদ পেয়ে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও আজিজুর ও মোহাজ্জেল ব্যর্থ হন। এসময় সেখান থেকে ৫টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়।
 
প্রসঙ্গত, আটক আজিজুর রহমানের নামে যশোর কোতয়ালি থানায় দুইটি নাশকতার মামলা রয়েছে।