কম্বোডিয়ায় অগ্নিদদ্ধে নিহত ৫

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৫, ১১:২১
কম্বোডিয়ার রাজধানী নমপেনের এক নৈশক্লাবে আগুন লেগে অন্তত পাঁচ জন নারী মারা গেছেন। আহত হয়েছেন আরও দুই ব্যক্তি। সোমবার রাতে রাজধানীর কী ক্লাবে এ ঘটনা ঘটে।
 
মঙ্গলবার নমপেনের ডেপুটি পুলিশ প্রধান নেট ভানথা জানান, বৈদ্যুতিক কারণে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। এতে দমবন্ধ হয়ে পাঁচ নারী মারা গেছেন। আহত হয়েছেন দুই ব্যক্তি। তিনি আরও জানান, ঘটনার তদন্ত চলছে। এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।
 
২০১৩ সালে একইক্লাবে দিনের বেলায় আগুন লেগে তিন ব্যক্তি মারা গিয়েছিলেন। এদের মধ্যে ক্লাব মালিকের স্ত্রীও ছিলেন।
 
-এএফপি