মুজিবনগরে গাঁজাসহ আটক ১

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৫, ১৩:০৬
মেহেরপুরের মুজিবনগরে আনন্দবাস থেকে চারশ গ্রাম গাঁজাসহ কালু নামের এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে মুজিবনগর থানার এস আই আবু তাহের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করেন। তিনি পিরোজপুর গ্রামের ছয়রদ্দীনের ছেলে। 
 
মুজিবনগর থানার অফিসার ইনচার্জ কাজী আবু ছালেক জানান, আসামিকে জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় আদালতে পাঠােনা হয়েছে।