ছোট ভাইয়ের মৃত্যুর ছয় ঘণ্টা পরেই বড় ভাই জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার শ্রী মনোরঞ্জন ঘোষ (৬৬) মারা যান। সোমবার রাত সাড়ে ১১টায় হৃদক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন। মৃতকালে স্ত্রী ও ২ ছেলেসহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন।
পৌর এলাকার বালিঘাটা বাজারের মৃত হারান ঘোষের ছোট ছেলে বিষু ঘোষের (৪০) শেষ কৃত্যানুষ্ঠানে শ্রী মনোরঞ্জন ঘোষের বুকে ব্যাথা শুরু হয়। তাৎক্ষনিক নিজ বাড়িতে নিয়ে আসার পরপরই তিনি মারা যান।
তিনি একজন হোটেল ব্যবসায়ীও ছিলেন। তার শোকে মঙ্গলবার শহরের সব হোটেল ৩ ঘন্টা বন্ধ রাখা হয়। মঙ্গলবার সকালে রাষ্ট্রীয় মর্যাদায় দাহ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার নুর উদ্দিন আল ফারুক, থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ফরিদ হোসেন, পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব, মুক্তিযোদ্ধারা প্রমুখ।
