নিউইয়র্কে বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা আয়োজিত ফুটবল টুর্নামেন্টে ব্রঙ্কস ইউনাইটেড ও ওজনপার্ক যুবসংঘ ফাইনালে উঠেছে। দল দু’টি আগামী ১৩ সেপ্টেম্বর ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করবে।
নিউইয়র্কের কুইন্সের নিউটাউন অ্যাথলেটিক মাঠে রবিবার অনুষ্ঠিত টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ব্রঙ্কস ইউনাইটেড সহজেই ৬-০ গোলে ব্রঙ্কস স্টারকে এবং দিনের দ্বিতীয় সেমিফাইনালে ওজনপার্ক যুবসংঘ ৩-২ গোলে ওজনপার্ক এফসিকে পরাজিত করে ফাইনালে ওঠে। এদিন লন্ডন ও কানাডা থেকে আগত ১০-১২ জন খেলোয়ার ব্রঙ্কস ইউনাইটেড, ওজনপার্ক যুবসংঘ আর ওজনপার্ক এফসি’র পক্ষে মাঠে চমৎকার খেলা উপহার দেন।
IMG0
ব্রঙ্কস ইউনাইটেড-এর পক্ষে লন্ডন থেকে আগত চারজন, কানাডা থেকে আগত যুব সংঘের পক্ষে তিন জন এবং লন্ডন থেকে আগত ওজনপার্ক এফসি’র পক্ষে চারজন খেলেন বলে স্পোর্টস কাউন্সিল সূত্রে জানা গেছে।
ব্রঙ্কস ইউনাইটেড-এর পক্ষে যারা খেলেন তারা হলেন সাদিক, ওমর, ফজজুল ও মোতালেব। যুব সংঘের পক্ষে খেলেন শাকিল, আবু ও নবি। এছাড়া ওজনপার্ক এফসি’র পক্ষে খেলেন লিটন, জয়নাল, মাসুদ ও শহিদ।
IMG1
বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএসএ’র সভাপতি আজিমুর রহমান বুরহান, আব্দুল মান্নানসহ বিপুল সংখ্যক দর্শক-শ্রোতা সেমি ফাইনালের খেলা দুটি উপভোগ করেন।
স্পোর্টস কাউন্সিলের কর্মকর্তাদের মধ্যে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও উপদেষ্টা মনজুর আহমেদ চৌধুরী, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও উপদেষ্টা আব্দুর রহিম বাদশা, উপদেষ্টা আতাউর রহমান সেলিম ও ছদরুন নূর, সভাপতি মহিউদ্দিন দেওয়ান, সাধারণ সম্পাদক আব্দুল বাসিত খান সহ অন্যান্য কর্মকর্তাদের মধ্যে আনোয়ার হোসাইন, জাকির হোসেন, মিসবাহ আবদীন, সাইকুল ইসলাম, শাহাদৎ হোসেন, আবু তাহির আসাদ, আব্দুল কাদির লিপু, মোহাম্মদ রশিদ রানা ও জহির উদ্দিন জুয়েল মাঠে উপস্থিত ছিলেন।
