সরিষাবাড়ীতে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৫, ১৪:০০
জামালপুরের সরিষাবাড়ীতে বন্যার পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু হয়েছে। সোমবার পৃথক স্থানে এ ঘটনা ঘটে।
 
পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, উপজেলার ডোয়াইর ইউনিয়নের হাটবাড়ী গ্রামের আব্দুল আজিজের মেয়ে সাদিয়া (২), মহাদান ইউনিয়নের সেংগুয়া গ্রামের টুকন মিয়ার ছেলে স্বাধীন (দেড় বছর) ও আওনা ইউনিয়নের কালিকাপুর গ্রামের মিলন মিয়ার ছেলে রেদুয়ান (৪) পানিতে ডুবে মৃত্যু হয়েছে । সোমবার বিকালে সাদিয়া ও রেদুয়ানকে পুকুর এবং স্বাধীন বাড়ির পাশে খেলার সময় বন্যার পানিতে পড়ে যায়। উদ্ধার করে সরিষাবাড়ী হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।