আগামী অক্টোবর মাসে কোরীয় যুদ্ধে (১৯৫০-৫৩) বিচ্ছিন্ন হয়ে পড়া পরিবারগুলোর পুনর্মিলন আয়োজনে সম্মত হয়েছে উত্তর ও দক্ষিণ কোরিয়া। মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার একত্রিকরণ বিষয়ক মন্ত্রণালয় একথা জানায়।
আগামী ২০ থেকে ২৬ অক্টোবরের মধ্যে উত্তর কোরিয়ার মাউন্ট কুমগাং অবকাশ কেন্দ্রে এ পুনর্মিলন অনুষ্ঠিত হবে। বিগত পাঁচ বছরের মধ্যে এটি হবে দ্বিতীয় পুনর্মিলন।
