রামগঞ্জে দুই বাড়িতে ডাকাতি

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৫, ১৪:৪৩
লক্ষ্মীপুরের রামগঞ্জে অস্ত্রের মুখে জিম্মি করে এক রাতে দুই বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার গভীর রাতে চন্ডিপুর ইউনিয়নের হরিচ্চর গ্রামের মিজি বাড়ির আব্দুল খালেক ও ডালিয়ার বাড়ির আবদুল মালেকের ঘরে এ ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাতদল নগদ পঞ্চাশ হাজার টাকা ও স্বর্ণলংকারসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল নিয়ে যায়।
 
ক্ষতিগ্রস্থ আব্দুল খালেক জানান, সোমবার গভীর রাতে ১৫-২০ জন মুখোশধারী ডাকাতদল তার ঘরে ঢুকে অস্ত্রের মুখে ঘরের সবাইকে জিম্মি করে নগদ ৫০ হাজার টাকা, ৮ ভরি স্বর্ণ, ২টি মোবাইল নিয়ে যায়। একই কায়দায় ডাকাতরা তার পাশের বাড়ির মালেকের ঘরে ঢুকে নগদ ১৫ হাজার টাকা, ৩ ভরি স্বর্ণ নিয়ে যায়। 
 
রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) তোতা মিয়া জানান, ডাকাতদের গ্রেফতারসহ ডাকাতি হওয়ায় মালামাল উদ্ধারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।