রাজধানীর পল্লবী থেকে গ্রেফতার হওয়া জামায়াতের ১৩ নেতা-কর্মীকে জিজ্ঞাসবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। মঙ্গলবার ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম এই কথা জানান।
মনিরুল ইসলাম বলেন, গ্রেফতারকৃতদের কাছ থেকে পাওয়া বই-পুস্তকে রাষ্ট্রদ্রোহের উপাদান থাকতে পারে। এগুলো পর্যালোচনা করা হচ্ছে।
এর আগে সোমবার জামায়াত নেতা সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান, মিয়া গোলাম পরওয়ারসহ ১৩ জনকে বোমাসহ রাজধানীর পল্লবী এলাকার একটি বাসা থেকে গ্রেফতার করা হয়।
