দেড় কেজি স্বর্ণের বারসহ আটক ২

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৫, ১৫:২৮
লোহাগাড়া উপজেলার পুদয়া বাজার এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের ১৬শ’ ৫০ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বারসহ দুই জনকে আটক করেছে পুলিশ। এসময় তাদের বহনকারী প্রাইভেটকারটিকে জব্দ করা হয়েছে। 
 
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পদুয়া বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
 
আটককৃরা হলেন- টেকনাফের বাসিন্দা কাউছার হামিদ (২১) ও কক্সবাজার সদর এলাকার বাসিন্দা সাইফুল ইসলাম (২৬)।
 
লোহাগাড়া থানার ওসি মোহাম্মদ শাহজাহান বলেন, কক্সবাজার থেকে চট্টগ্রাম শহরগামী একটি প্রাইভেটকার উপজেলার পদুয়া বাজারে পৌঁছে। এর গতিবিধি সন্দেহজনক হলে প্রাইভেটকারটি থামিয়ে তল্লাশি চালায় পুলিশ। এসময় প্রাইভেট কারের পেছনে লাগেজ বাক্স থেকে ১ কোজি ৬৫০ গ্রাম ওজনের ১০ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
 
এসময় কাউছার ও সাইফুল নামে দুজনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসায়  আটক দুই জন জানিয়েছেন, পাঁচ হাজার টাকার বিনিময়ে কক্সবাজার থেকে স্বর্ণের বারগুলো তারা চট্টগ্রাম পৌঁছে দিচ্ছিলেন। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।