মাধবপুরে নৌকা ডুবিতে নিহত ২

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৫, ১৫:৪৮
মাধবপুরের খাস্টি নদীতে নৌকায় বিদ্যুতায়িত হয়ে নৌকা ডুবিতে নিখোঁজ সেলিম মিয়া ও টিটু মিয়ার মৃত দেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরিদল। মঙ্গলবার সকালে তাদের লাশ উদ্ধার করা হয়।
 
জানা যায়, সোমবার দুপুরে সেলিম মিয়া ও টিটু মিয়া একটি গাছ বোঝাই নৌকা নিয়ে খাস্টি নদী দিয়ে যাওয়ার সময় বিদ্যুৎ সঞ্চালন তারের সঙ্গে বিদ্যুতায়িত হয়ে নদীতে ডুবে নিখোঁজ হয়েছিল। এ ঘটনায় আহত হয়েছেন ৪ জন। তারা হচ্ছেন- রুস্তমপুর গ্রামের সুজন মিয়া(৫০), মনু মিয়া (১৯), ইউসুফ মিয়া (২১) ও ফাইজুল (২০) কে স্থানীয় জনতা উদ্ধার করে মাধবপুর ও বি-বাড়িয়া হাসপাতালে ভর্তি করেছে। বিকালে সিলেট থেকে আসা ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল নিখোঁজদের সন্ধানে বিকাল ৪টা থেকে রাত  ৮টা পর্যন্ত নদীতে  অনুসন্ধান চালায়। মঙ্গলবার সকালে খাস্টি নদীতে পুনরায় অনুসন্ধান চালিয়ে সকাল ৯টায় একজনের মৃত দেহ এবং ১১টায় অপর মৃত দেহ উদ্ধার করে। 
 
মাধবপুর ফায়ার সাভিসের ইউনিট লিডার আক্তারুল ইললাম জানান, উদ্ধারকৃত সেলিম মিয়া ও টিটু মিয়ার মৃত দেহ মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলামের উপস্থিতিতে তাদের স্বজনের কাছে হস্থান্তর করা হয়েছে ।