তুরস্কে বোমা হামলায় ১০ পুলিশ কর্মকর্তা নিহত

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৫, ১৬:০১
 
তুরস্কে একটি মিনিবাসে বোমা হামলায় ১০ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার আর্মেনিয়া ও ইরানের সীমান্তের কাছে এই হামলার ঘটনা ঘটে। তুরস্কের এক সরকারি কর্মকর্তা রয়টার্সকে এই তথ্য জানিয়েছে।
 
প্রতিবেদনে বলা হয়েছে, ইগদির প্রদেশে চালানো ঐ হামলার দায় এখনো কেউ স্বীকারে করেনি। তবে সৈন্য ও পুলিশ কর্মকর্তাদের লক্ষ্য করে কুর্দিস্তান ওয়ার্কাস পার্টি (পিকেকে) হামলা চালানোর কয়েকমাস পর এই বোমা হামলার ঘটনা ঘটল।
 
এদিকে সোমবার রাতভর ৪০টির বেশি তুর্কি যুদ্ধবিমান পিকেকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। রবিবার ইরাকের সীমান্তের কাছে ১৬ সৈন্য নিহত হওয়ার পর ঐ বিমান হামলা চালানো হয়েছে।
 
একটি সূত্র জানিয়েছে, বিমান হামলায় অনেক পিকেকে যোদ্ধা নিহত হয়েছেন।