রাজধানীতে দেয়ালচাপায় কিশোরের মৃত্যু

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৫, ১৬:২১
 
রাজধানীর ভাটারায় দেয়ালচাপা পড়ে রবিউল আউয়াল নামে এক কিশোর মারা গেছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে নূরেরচালা কাঁচা বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
 
ভাটারা থানা সূত্রে জানা গেছে, সকালে নূরেরচালা কাঁচা বাজার এলাকায় একটি নির্মাণাধীন বাড়ির দেয়ালের পাশে ট্রাকে করে বালু ফেলার কাজ চলছিল। এসময় দেয়াল ধসে পড়লে পথচারী রবিউল চাপা পড়ে। এতে ঘটনাস্থলে সে মারা যায়। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।